‘খরচ বাঁচাতে যাত্রাবিরতিতে হোটেলে ওঠেন না মোদি’

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৫:৫১

খরচ কমাতে বিদেশ সফরের বিরতিতে কোনও হোটেলে ওঠেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মোদির কাছে খরচ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ। যেকোনও বিদেশ সফরের যাত্রাবিরতি কিংবা কারিগরি বিরতির সময় তিনি বিমানবন্দর টার্মিনালেই বিশ্রাম নেন। কোনও পাঁচতারকা হোটেলে ওঠেন না।

‘খরচ বাঁচাতে যাত্রাবিরতিতে হোটেলে ওঠেন না মোদি’

বুধবার অমিত শাহ আরও বলেন, নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে খুবই নিয়ম মেনে চলেন মোদি। বিদেশ গেলে তিনি সঙ্গে ২০ শতাংশ কম কর্মী নেন। বহরে বেশি গাড়ি নেওয়াও পছন্দ নয় তার। আগে সরকারি কর্মকর্তারা আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতেন। এখন সবাই বাসে কিংবা বড় গাড়িতে যান।

স্পেশাল প্রটেকশন গ্রুপের সংশোধনী বিল নিয়ে চলা বিতর্কে অমিত শাহ অভিযোগ করেন বিশেষ এই নিরপত্তা দানকারী গোষ্ঠীকে অপব্যবহার করেছে গান্ধী পরিবার। কিন্তু মোদি বিগত বছরগুলোতে কখনোই নিরাপত্তা ছকের বাইরে যাননি। 

স্বরাষ্ট্রমনত্রী বলেন, কখনও কখনও নিরাপত্তার ব্যাপারটি স্ট্যাটাসের প্রতীক হয়ে দাঁড়ায়, কখনও এটি ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় যা যখন ইচ্ছা ভাঙাও যায়। কিন্তু নরেন্দ্র মোদি সবসময়ই নিরাপত্তা প্রটোকল মেনে চলেন।

এর আগে কংগ্রেস সদস্য গৌরভ গোগই অভিযোগ করেন ২০১৭ সালে গুজরাটে একটি সমুদ্রবিমানে চলার সময় নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করেন তিনি। জবাবে অমিত শাহ বলেন, ওই বিমানটিতে তল্লাশি চালায় এসপিজি সদস্যরা। তার ভেতরে অবস্থানও করেন। এছাড়া সেটা কোনও আনন্দভ্রমণ ছিলো না। গুজরাটে পর্যটনকে সমুন্নত করতে সেখানে গিয়েছিলেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
ব্রিকসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ‘নতুন তথ্য নেই’: ভারত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি