আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ০৪:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩১
image

উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাপান সাগরে দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করা হয় একটি পারমাণবিক স্থাপনা। এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। কিম বাজে চুক্তির প্রস্তাব করেছেন এমন অভিযোগ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। গত অক্টোবর মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত জুনে ট্রাম্প এবং উনের মধ্যে সাক্ষাতের পর জুলাইয়ের শেষদিকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সর্বশেষ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। চলতি বছরে এটি দেশটির ১৩তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ইয়ংপোর ল্যাঞ্চার থেকে দুইটি প্রোজেক্টইল উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ৯৭ কিলোমিটার উচ্চতায় উঠে ৩৮০ কিলোমিটার পথ অতিক্রম করে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু জাপানের নয়, এই অঞ্চলের সবার নিরাপত্তার জন্য হুমকি। টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে দক্ষিণ কোরিয়া ও জাপানে আতঙ্ক বাড়ছে।

/এইচকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি