পেটে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:২১
image

দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালকে পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা।

পেটে গুলি করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরায়েল

টানা এক যুগের ইসরায়েলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মূক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে প্রতি শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত সেখানকার বেসামরিক অঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩৪৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

ইসরায়েলি সীমান্তে গত শুক্রবারের (২৯ নভেম্বর)  সাপ্তাহিক বিক্ষোভ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছে, তবে সেখানে কিছু ফিলিস্তিনি যুবক জড়ো হয়েছিল। পরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাসূত্র জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

গাজার শাসক দল হামাসের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা এবং ফিলিস্তিনিদের ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করছে ইসরায়েল। ২০০৮ সালের পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে এ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি