ইরাকে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানালেন শিয়া নেতা সদর

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১১:১৩ আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:৩৫
image

ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর তার সমর্থকদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদির পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এই আহ্বান জানান তিনি। শুক্রবার (২৯ নভেম্বর) সরকারের ওপর চাপ বাড়াতে ইরাকি জনগণকে রাস্তায় অবস্থান করতে বলেন ওই শিয়া রাজনীতিবিদ।

ইরাকে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানালেন শিয়া নেতা সদর

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে তারা। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ৪০৬ জন নিহত হয়েছে। গত ২৭ নভেম্বর রাতে  ইরানি দূতাবাসে অগ্নিসংযোগের পর বৃহস্পতিবার বিভিন্ন শহরে চলতে থাকা বিক্ষোভের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। ওই একদিনে গুলিতে নিহত হয় কমপক্ষে ২৭ জন। এর পরদিন পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহদি।

বিক্ষোভকারীদের ভবিষ্যৎ সরকারে নেতৃত্ব দেওয়ার জন্য একজন প্রার্থীর পক্ষে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের সাইরুন ব্লকের নেতা মুকতাদা। গত নির্বাচনে তার জোটই সংখ্যাগরিষ্ঠ আসন পায়। তিনি জানান, গত দুই মাসব্যাপী আন্দোলনের প্রথম ফলাফল হচ্ছে  প্রধানমন্ত্রী মাহদির পদত্যাগের সিদ্ধান্ত। শিয়া নেতা মুকতাদা আরও বলেন, ‘জাতিগত ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে মন্ত্রিসভা নিয়োগ করা উচিত হবে না নতুন প্রধানমন্ত্রীর।’

এ সময় বিক্ষোভকারীদের আন্দোলন অব্যাহত রাখতে ও রাস্তা না ছাড়তে আহ্বান জানান সদর। আর ইরাকি জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সুযোগ দেওয়া রাষ্ট্রগুলোকে ‘ইরাক বান্ধব দেশ’ বলে অভিহিত করেন তিনি।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
হুথিদের কাছ থেকে মানদেবের কাছের শহর পুনরুদ্ধার করলো ইয়েমেনি বাহিনী
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ