ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে: গর্বাচেভ

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০ আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৪:৫২

ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ। রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে: গর্বাচেভ
আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার ব্যাপারেও সতর্কবাণী উচ্চারণ করেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধরে রাখলে তা বিশ্বের সব দেশের জন্য বিপদ বয়ে আনবে।

গর্বাচেভ বলেন, আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং এটিই হচ্ছে ইতিহাসের আসল শিক্ষা।

গর্বাচেভ ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরে আফগান মুজাহিদদের হামলায় ধরাশায়ী হয়ে দেশটি থেকে পালিয়ে যায় সোভিয়েত সেনারা। সেই তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে গর্বাচেভ বলেন, যখন বৃহৎ শক্তিগুলো কোনও আঞ্চলিক সংকটে নাক গলায় তখন তা পুরো দুনিয়ার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

সাবেক এই সোভিয়েত নেতা বলেন, রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এ কথা উপলব্ধি করে যে, নতুন করে কোনও শীতল যুদ্ধ হতে দেওয়া যাবে না। কারণ এর পরিণতিতে উষ্ণ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে; যার ফলে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তান দখলের পর থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ হাজারের বেশি মার্কিন সেনা। ওয়াশিংটন ও তার মিত্ররা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও গত দেড় যুগে দেশটিতে নিরাপত্তাহীনতাই কেবল বেড়েছে।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এক পর্যায়ে একটি শান্তিচুক্তির ব্যাপারে একমত হয় উভয় পক্ষ। তবে ট্র্রাম্পের আপত্তিতে শেষ মুহূর্তে ওই চুক্তি ভেস্তে যায়। এরপর সম্প্রতি আফগানিস্তানের মার্কিন সমর্থনপুষ্ট সরকার তালেবান নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে দলটির কাছে হস্তান্তর করে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে মুক্তি দেয় তালেবান। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে দলটির নতুন আলোচনার বিষয়টি সামনে আসে। এ আলোচনা চূড়ান্ত চুক্তিতে রূপ নিলে তার আওতায় আফগানিস্তানে থাকা মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্র ফিরিয়ে নেবে বলে প্রতীয়মান হচ্ছে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন