রাখাইনে ফেরিতে হামলার দায় স্বীকার আরাকান আর্মির

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:২০

মিয়ানমারের রাখাইনে একটি ফেরিতে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার এই সংগঠনের মুখপাত্র বলেছেন, সেনাবাহিনীকে কালাদান নদী ব্যবহার করতে দেওয়া হবে না। মিয়ানমার টাইমস’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রাখাইনে ফেরিতে হামলার দায় স্বীকার আরাকান আর্মির

সেনাবাহিনী পরিচালিত মিয়াবতী সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মেরিন প্রিন্সেস নামের ফেরিতে করে সেনাবাহিনীর পাঁচটি ভারী যন্ত্রপাতি নদী পথে নেওয়া হচ্ছিল। পথে টিনমা গ্রামে পৌঁছার পর ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় আরাকান আর্মি ফেরিটি লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ক্রুদের বন্দি করে। গুলিতে ফেরি ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা ক্রুদের ছেড়ে দিয়েছে তবে চারটি মোবাইল ফোন ও ২০০ ডলার নিয়ে গেছে।

সেনাবাহিনী বলেছে, নিরাপত্তাবাহিনীর অনুমতি ছাড়াই ফেরিটি যাতায়াত করছিল। ফলে তারা নিরাপত্তা দিতে পারেনি।

মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছে, মার্চ থেকেই আরাকান আর্মি চোরাগুপ্তা হামলা চালাচ্ছে সরকারি প্রকল্প ও শ্রমিকদের লুট করতে। সেনাবাহিনীর প্রকল্প ও কর্মরতদের সুরক্ষা দিতে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হবে।

তবে আরাকান আর্মির মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আমরা কিছুই নেই।

২০১৮ সালের নভেম্বর থেকে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠীকে রাখাইনে ঘাঁটি তৈরি করতে না দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে। জানুয়ারিতে সরকারি স্থাপনায় এই গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী অভিযান শুরু করে। এ সংঘাতে কয়েক হাজার বেসামরিক নাগরিক ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন।

২০০৯ সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মির সদস্যদের বেশিরভাগই রাখাইন জাতিগোষ্ঠীর। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কাছে তারা রাখাইনের আরও বেশি স্বায়ত্তশাসন দাবি করে আসছে।

 

/এএ/
সম্পর্কিত
নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 
ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক
হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
বিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন