হামলাকারী আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে না: ট্রাম্পকে সৌদি রাজা

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নৌঘাঁটিতে শুক্রবার এক সৌদি নাগরিকের বন্দুক হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন সৌদি রাজা সালমান বিন আবদুলআজিজ আল সৌদ। এক ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি জানিয়েছেন, ওই হামলাকারী সৌদি আরবের প্রতিনিধিত্ব করে না। টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ ফোন কলের কথা জানিয়েছেন।

হামলাকারী আমাদের দেশকে প্রতিনিধিত্ব করে না: ট্রাম্পকে সৌদি রাজা
৬ ডিসেম্বর শুক্রবার ফ্লোরিডার ওই ঘাঁটির একটি ভবনের শ্রেণিকক্ষে এ বন্দুক হামলা চালানো হয়। এতে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। পরে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়।

এ ঘটনায় টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ফ্লোরিডার পেন্সাকোলায় নিহত ও আহত সেনাদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাতে সৌদি আরবের রাজা সালমান এইমাত্র কল দিয়েছিলেন। রাজা বলেছেন, বন্দুকধারীর বর্বরোচিত কর্মকাণ্ডে সৌদি জনগণ চরমভাবে ক্ষুব্ধ। এই ব্যক্তি কোনওভাবেই সৌদি আরবের মানুষদের অনুভূতির প্রতিনিধিত্ব করে না; যারা আমেরিকানদের ভালোবাসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য ওই ঘাঁটিতেই অবস্থান করছিল হামলাকারী সৌদি নাগরিক। তবে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
বিশ্ববাজারে কমলো তেলের দাম
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের