নাইজারে জঙ্গি হামলায় অন্তত ৭১ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ২৩:৫১ আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫
image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি সামরিক ক্যাম্পে জঙ্গিদের হামলায় অন্তত ৭১ সেনা নিহত হয়েছে। দেশটিতে এটাই চলতি বছরের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। বুধবার (১১ ডিসেম্বর) সেনাবাহিনীর একজন মুখপাত্র ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

নাইজারে জঙ্গি হামলায় অন্তত ৭১ সেনা নিহত

দেশটির সাহেল অঞ্চলে সেনা ক্যাম্পগুলো লক্ষ্য করে প্রায় জঙ্গিরা হামলা চালায়। দেশটির মরু অঞ্চল বিদেশিদের কাছে খুবই জনপ্রিয়। এসব অঞ্চল থেকে প্রায় পর্যটকদের অপহরণ করে জঙ্গিরা। মঙ্গলবার রাতের হামলাস্থলটি নাইজারের দূরবর্তী মরু এলাকা। ওই অঞ্চলের জঙ্গিদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের যোগসূত্র রয়েছে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের দমনে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে আঞ্চলিক ও ফরাসি সেনারা।

বুধবার রাতে নাইজার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল বোকার হাসান রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে নিহত সেনাদের সংখ্যা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ওই জঙ্গি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সেনা ক্যাম্পে জঙ্গিদের হামলার উদ্দেশ্য শুধু অস্ত্র ছিনতাই নয়, তাদের এলাকা বিস্তৃত করারও লক্ষ্য রয়েছে।

ওই অঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে মালির। ওই দেশটির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে জঙ্গিদের উৎখাত করলেও পরে ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গিরা। 

/এইচকে/
সম্পর্কিত
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগির রসিকতা নাভি পিল্লাইয়ের
শরণার্থীদের আবেদন গ্রহণ করবে না দ. আফ্রিকা
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর