একই মঞ্চে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৩১

ভারতের বিরোধী দল কংগ্রেস দিল্লির রামলিলা ময়দানে ভারত বাঁচাও সমাবেশ আয়োজন করছে। সমাবেশে দলের নেতাদের ভাষণ শুনতে হাজির হয়েছেন হাজারো সমর্থক। এই সমাবেশে একই মঞ্চে হাজির হয়েছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

একই মঞ্চে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা

সমাবেশে কংগ্রেস নেতারা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছেন। এই সমালোচনায় অর্থনীতি ও নারী সুরক্ষার বিষয়টি স্থান পেয়েছে। সমাবেশটি এমন সময় আয়োজিত হলো যখন বিজেপি শাসিত ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন।

সোনিয়া গান্ধী বলেছেন, নাগরিকত্ব বিল ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে। অথচ তা নিয়ে মোদি-অমিত শাহের কিছু যায় আসে না। ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

সোনিয়া আরও বলেন, অবস্থা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, তারা চাইলেই একটি ধারা জারি করতে পারে, চাইলে একটি ধারা বাতিল করতে পারে এবং চাইলেই রাজ্যের প্রকৃতি পাল্টে ফেলে। যেখানে ইচ্ছে সেখানেই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা জারি করছে। বিল পাস করছে বিতর্ক ছাড়াই।

রাহুল গান্ধীও নাগরিকত্ব আইনের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, এর মধ্যদিয়ে মোদি উত্তর-পূর্ব ভারতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপি তাকে ক্ষমা চাওয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার নাম রাহুল সাবারকার নয়, রাহুল গান্ধী। সত্য বলার জন্য কখনও ক্ষমা চাইব না।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দেশের চলমান অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করবে না তারা ভীতু। ভারত হলো ভালো, অহিংসা ও ভ্রাতৃত্বের দেশ। কিন্তু যখন যদি আতঙ্ক ও মিথ্যার বিরুদ্ধে সোচ্চার না হন তাহলে সংবিধান ধ্বংস হয়ে যাবে। বিজেপি-আরএসএস’র মিথ্যাবাদী ও বেপরোয়া নেতাদের মতোই আমরাও সেজন্য দায়ী থাকব।

সমাবেশে রাহুল গান্ধীকে ‘আমার নেতা’ উল্লেখ করে সরকারের ‘মোদি থাকলে সব সম্ভব’ স্লোগান নিয়েও ব্যঙ্গ করেন। তিনি বলেন, সব বাস স্টপ, সব পত্রিকায় দেখা যায় মোদি থাকলে সব সম্ভব। বাস্তবতা হলো বিজেপি থাকলে পেঁয়াজের কেজি ১০০ রুপি সম্ভব, বিজেপি থাকলে ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব সম্ভব, বিজেপি থাকলে ৪ কোটি মানুষের চাকরি চলে যাওয়া সম্ভব।

সমাবেশে সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরমও বক্তব্য রাখেন।

 

/এএ/
সম্পর্কিত
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
মাত্র ১০০ রুপিতে কেন ফুটবল ক্লাব বিক্রি করলো টাটা স্টিল
বিহারে পুলিশের ওপর ২০০ জনের হামলা, পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো জনতা
সর্বশেষ খবর
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ