ব্রাজিলে এক বছরে ৪২ হাজার হেক্টর বন উজাড়

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬ আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

ব্রাজিলের অ্যামাজন বন বিগত ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি উজাড় হয়েছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পাওয়া নতুন এক গবেষণায় দেখা যায় ২০০৮ সালের পর থেকে আর কোনও বছর এত বনাঞ্চল ধ্বংস হয়নি সেখানে। সম্প্রতি ব্রাজিলের মহাকাশ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছিল, ২০১৮ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত উজাড় হয়েছে ১০ হাজার ১০০ বর্গ কিলোমিটার বনাঞ্চল। কিন্তু আদতে এই সংখ্যা আরও বেশি। এই সময়ে ৪২ হাজার হেক্টর বনাঞ্চল উজার হয়েছে।

ব্রাজিলে এক বছরে ৪২ হাজার হেক্টর বন উজাড়

চলতি বছর আগস্টে আইএনপিই জানায় প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত অ্যামাজন জঙ্গল। পরিবেশবাদীরা বলছেন,অ্যামাজনকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার সরকারি নীতির কারণেই আগুন লাগানোর মহোৎসব শুরু হয়। দেশটির বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে এই বনাঞ্চল ধ্বংসের গতি বেড়েছে। তবে ওই সময়ে আইএনপিই’র পরিসংখ্যানের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট বলসোনারো।

নতুন গবেষণা অনুযায়ী, ভূমিদস্যু ও অবৈধ কাঠুরেই এই বন উজারের প্রধান নিয়ামক। অথচ আদিবাসী অঞ্চলে এই বনাঞ্চল আইন করে সুরক্ষার ব্যবস্থা করা হয়েচে। আইএসএ গবেষক অ্যান্থনিও ওভিদো বলেন, আদিবাসী ভূমিগুলো এই বন উজারেরবড় বাধা। কিন্তু সম্প্রতি সুরক্ষিত এই অঞ্চলেও বন উজারের ঘটনা ঘটছে। 

  সর্বশেষ ২০০৮ সালে ১২ হাজার ২৮৭ বর্গ কিলোমিটার উজার হয়েছিল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। আর ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই উজারের পরিমাণ ছিলো ৭ হাজার ৩৩ বর্গ কিলোমিটার। এর আগের হিসেবে দেখা যায়, এ বছরের প্রথম আট মাসে আগের বছরের চেয়ে দ্বিগুণ হারে বন উজার হয়েছে।

গত ১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের তোপের মুখে পড়েছেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন