ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ওআইসি’র উদ্বেগ

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩
image

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সম্প্রতি পাস হওয়া সিএএ ও অযোদ্ধার বাবরি মসজিদ মামলার রায়ে মুসলিমদের স্বার্থহানি হয়েছে বলে অভিযোগ তুলেছে ওই সংগঠনটি। রবিবার (২২ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির সাধারণ পরিষদের এক অধিবেশনে এ ব্যাপারে উদ্বেগ জানানো হয়।

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ওআইসি’র উদ্বেগ

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিত করতে এই আইন করে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হওয়া বিলটি শুরু থেকেই ‘মুসলিমবিরোধী’ আখ্যা পেয়েছে। এর আগে এই আইনকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ওআইসির এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের চার্টারের মাধ্যমে প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করেছে। তার বিপরীতে ভারতের এমন আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংগঠনটি। অবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার বন্ধ করা ও তাদের পবিত্র স্থানগুলো সংরক্ষণ করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

৫৭টি মুসলিম দেশের ওই সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের নীতিমালা, দায়বদ্ধতা, বাধ্যবাধকতাগুলো তুলে ধরে কোনও রকম বৈষম্য ছাড়া ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক আইন পালনের ওপর জোর দেওয়া হয়েছে। অন্যথায় ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি এবং এটা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

/এইচকে/
সম্পর্কিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
আশুরের গোলে শুরুতেই এগিয়ে মিশর 
আশুরের গোলে শুরুতেই এগিয়ে মিশর 
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা