খাশোগি হত্যার দণ্ড নিয়ে নতুন সমালোচনায় সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৮

ইস্তানবুল দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যার দণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। তুরস্ক ও আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলো বলছে, সৌদি আদালত ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছে। ওই বিচারে যুবরাজ্য মোহাম্মদ বিন সালমানের দুই ঘনিষ্ঠ সহযোগীকে ছাড় দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। সাংবাদিক জামাল খাশোগি

২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুল দূতাবাসে সৌদি এজেন্টদের হাতে খুন হন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা সাংবাদিক জামাল খাশোগি। দেশটির প্রসিকিউটররা জানিয়েছেন, এই ঘটনায় সংশ্লিষ্ট মোট ৩১ জনের বিরুদ্ধে তদন্ত করা হয়। এদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সোমবার ঘোষিত রায়ে তাদের মধ্যে তিন জনকে মোট ২৪ বছরের কারাদণ্ড ও পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকিদের খালাস দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের কারও নামই তাৎক্ষনিকভাবে প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের ডেপুটি পাবলিক প্রসিকিউটর শালান আল শালান বলেন, তদন্তে দেখা গেছে ওই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না... ঘটনার আকস্মিকতায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সৌদি আরবের এই বর্ণনা জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত অপর এক তদন্তে পাওয়া তথ্যের বিপরীত।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র আহমেদ বেনচেমসি বলেন, সৌদি আরবের রায় সন্তোষজনক নয়। তিনি বলেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত মামলাটি নিয়ে গোপনীয়তা অবলম্বন করেছে সৌদি আরব। মুখোশ পরিহিত অভিযুক্তদের পরিচয় আমরা জানি না, কার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে তাও জানি না’।  

খাশোগি হত্যার পর খুনের নির্দেশদাতা হিসেবে আঙুল ওঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। তবে তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে দেখা যায়, পূর্ব পরিকল্পিতভাবেই খুন করা হয় মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক জামাল খাশোগিকে। মার্কিন তদন্ত সংস্থা সিআইএ-ও জানায় যুবরাজই সম্ভবত খুনের নির্দেশ দিয়েছে।

সৌদি আদালতে খাশোগি হত্যার রায় ঘোষণার পর একে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের প্রেস সহযোগী ফাহরেত্তিন আলতুন টুইটারে লিখেছেন, ‘যারা ব্যক্তিগত বিমানে করে ইস্তানবুলে ডেথ স্কোয়াড (হত্যাকারি দল) পাঠালো আর এই হত্যাকাণ্ডকে আড়ালে রেখে দিতে চাইলো তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে’। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই রায় আমাদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ডও ওই রায় নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে খাশোগির খুন বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, এর জন্য সৌদি আরব রাষ্ট্র দায়ী।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সৌদি আরবের রায়কে হোয়াইটওয়াশ আখ্যা দিয়েছে। সংস্থাটি বলছে, এতে ন্যায়বিচারও যেমন হয়নি তেমন জামাল খাশোগি ও তার প্রিয়জনদের সামনে সত্য উন্মোচন করেনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জামাল খাশোগি খুন একটি নৃশংস অপরাধ। এই নৃশংসতার ন্যায় বিচার পাওয়ার অধিকার তার পরিবারের রয়েছে। সৌদি আরবকে অবশ্যই দায়ী সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে যাতে এই নৃশংসতা আর না ঘটে।

তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সৌদি রায়কে স্বাগত জানানো হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এই ভয়ানক অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে আজকের রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/জেজে/
সম্পর্কিত
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি