ঈশ্বর সবচেয়ে খারাপ মানুষটিকেও ভালোবাসেন: পোপ ফ্রান্সিস

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৫

বড়দিনের সূচনায় পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে খারাপ মানুষটিকেও। বড়দিন শুরুর আগের সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিয়ায় সমবেত হাজার হাজার মানুষের সামনে এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যৌন নিপীড়নসহ চার্চের নানা কেলেংকারির দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেছেন বলে ধারণা করছেন অনেকেই। ঈশ্বর সবচেয়ে খারাপ মানুষটিকেও ভালোবাসেন: পোপ ফ্রান্সিস  যৌন নিপীড়নের অভিযোগে গত বছর ব্যাপক সমালোচনার মুখে পড়ে সারা বিশ্বের বিভিন্ন চার্চ। প্রশ্নের মুখে চার্চের গোপনীয়তার আইন। ওই আইনে যৌন নিপীড়নের মামলা গোপন রাখা হতো। বলা হতো আক্রান্তের ব্যক্তিগত গোপনীয়তা ও অভিযুক্তের সম্মান রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়। তবে গত সপ্তাহে ওই আইনে পরিবর্তনের সূচনা করেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের শিশু পর্নোগ্রাফির ব্যাখ্যাতেও বদল এনে এখন ১৪ থেকে ১৮ বছরের কম বয়সীদেরও এর আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার ভ্যাটিকানে বড়দিন শুরুর আগের সন্ধ্যার প্রার্থনায় অংশ নেয় বহু শিশু। ভেনেজুয়েলা, ইরাক ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে তাদের বাছাই করে সেখানে আনা হয়। সমবেতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার পরিকল্পনা ভুল হতে পারে, আপনি সবকিছু নষ্ট করে দিতে পারেন... কিন্তু সর্বশক্তিমান আপনাকে ভালোবেসে যাবেন’।

বুধবার আবারও সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় ফিরে বিশ্ববাসীর উদ্দেশে বড়দিনের ঐতিহ্যবাহী পেপল বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি, নতুন শুরু ও ম্যাচ নিয়ে যা বললেন
ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি, নতুন শুরু ও ম্যাচ নিয়ে যা বললেন
নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে