পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় ইতালির শিক্ষামন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৩

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির শিক্ষামন্ত্রী নরেনজো ফিয়োরামন্তি। বুধবার রয়টার্স-কে তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় ইতালির শিক্ষামন্ত্রীর পদত্যাগ
নরেনজো ফিয়োরামন্তি জানান, তিনি দেশটির বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের প্রতি জোর দিয়েছিলেন। কিন্তু এজন্য যে কয়েক কোটি ইউরোর বরাদ্দ প্রয়োজন; সরকারের কাছ থেকে তা তিনি পাননি। ফলে তাকে বিকল্প চিন্তা করতে হয়েছে।

তার এ পদত্যাগ ইতালির ক্ষমতাসীন জোট সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা জোটের শরিকদের মধ্যে ইতোমধ্যেই ইউরোজোন সংস্কার থেকে শুরু করে অভিবাসী অধিকার পর্যন্ত নানা বিষয়ে মতবিরোধে রয়েছে।

এখন শিক্ষামন্ত্রী নরেনজো ফিয়োরামন্তি পদত্যাগের ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানবিরোধী হিসেবে পরিচিত তার দল ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গেও সরকারের সংকট তৈরি হবে বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
লেবাননে ইসরায়েলি হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ১১
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ