দলীয় নেতা নির্বাচনে জয়ের দাবি নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:১০

ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুড পার্টির নেতা নির্বাচনে জয় দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতা নির্বাচনে ভোট দিয়েছে দলটির সদস্যরা। এক লাখ ১৬ হাজার উপযুক্ত সদস্যের মধ্যে ৪৯ শতাংশ এদিন ভোট দিয়েছে বলে জানিয়েছে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অভ্যন্তরীণ এই ভোটকে নেতানিয়াহুর নেতৃত্বে টিকে থাকার লড়াই হিসেবে দেখা হয়েছে। দলীয় নেতা নির্বাচনে জয়ের দাবি নেতানিয়াহুর

ঘুষ গ্রহণ ও দুর্নীতির মামলায় বিচারের মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত এপ্রিল ও সেপ্টেম্বর মাসে ইসরায়েলে অনুষ্ঠিত টানা দুইটি সাধারণ নির্বাচনে কোনও দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। ফলে দেশটিতে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার নেতা নির্বাচনে ভোট দেয় লিকুড পার্টির সদস্যরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক টুইট বার্তায় জয় দাবি করেছেন নেতানিয়াহু। যদিও চূড়ান্ত ফলাফল শুক্রবার ভোরে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে।

ভোটগ্রহণ শেষে হিব্রু ভাষায় পোস্ট করা এক টুইট বার্তায় নেতানিয়াহু লিখেছেন, ঈশ্বর এবং আপনাদের সহায়তায় আমি আসন্ন নির্বাচনে লিকুডের বড় জয়ে নেতৃত্ব দেবো এবং ইসরায়েল রাষ্ট্রের অভূতপূর্ব অর্জনে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাবো।

/জেজে/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে