তীব্র শীতের কবলে দিল্লি, তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রিতে

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:১১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৯:১৭

গত ১৪ ডিসেম্বর থেকে তীব্র শীতের কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার ভোর ছয়টায় সেখানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে বিঘ্নিত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। দেশটির আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তীব্র শীতের কবলে পড়েছে দিল্লি। তীব্র শীতের কবলে দিল্লি, তাপমাত্রা নেমেছে ২.৪ ডিগ্রিতে

১৪ ডিসেম্বর থেকে ১৩ দিন ধরে দিল্লির বেশিরভাগ এলাকায় মারাত্মক শীত পড়ছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ১৯৯২ সালের পর ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০১৪ সালে এরকম দীর্ঘমেয়াদি শীতের কবলে দিল্লি। তবে আগামী সপ্তাহ থেকে দিল্লির শীত কমে আসতে পারে।

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছে, ২০ ডিগ্রির নিচে এই তাপমাত্রা নেমেছে কেবল ১৯১৯, ১৯২৯, ১৯৬১ ও ১৯৯৭ সালে।

শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতরের নিয়মিত বার্তায় বলা হয়, উত্তর পশ্চিমাঞ্চলীয় বাতাসের কারণে দিল্লির শীত মারাত্মক আকার নিয়েছে। আগামী সপ্তাহে দিল্লিসহ উত্তর ভারতের কয়েকটি অংশে বৃষ্টি ও শীলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী