আর্থিক অনিয়মের অভিযোগে ভারতে ফিরেছেন অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:০৯

অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত রেনু পালকে ফিরিয়ে নিয়েছে ভারত। নিজের বাড়ি ভাড়ায় মাসে ১৫ লাখ রুপি খরচ করায় আর্থিক অনিয়ম ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ তদন্তের পর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেনু পাল

ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা রেনু পাল। আগামী মাসে তার অস্ট্রিয়ায় রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন (সিভিসি) তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগ খতিয়ে দেখে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা যায়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তিনি সরকারি বাসভবনের জন্য কোটি কোটি রুপি ব্যয় করেছেন।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তদন্তের অংশ হিসেবে গত সেপ্টেম্বরে ভিয়েনা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ ভিজিলেন্স অফিসার। পরে সিভিসিতে জমা দেওয়া প্রতিবেদনে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার ও নীতি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনের ভিত্তিতে রেনু পালকে শাস্তিমূলকভাবে বদলি করে গত ৯ ডিসেম্বর সদর দফতরে সংযুক্ত করা হয়। রাষ্ট্রদূত হিসেবে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ব্যবহার থেকেও তাকে নিবৃত্ত থাকার নির্দেশ দেওয়া হয়। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভিয়েনা থেকে ভারতে ফিরে এসেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান