ফরম পূরণ না করা প্রথম ব্যক্তি হবো আমি: অখিলেশ যাদব

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৩:৪০

জাতীয় জনসংখ্যা তালিকায় (এনপিআর) অন্তর্ভুক্ত হতে কোনও ফরম পূরণ না করার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। রবিবার (২৯ ডিসেম্বর) নিজ দল সমাজবাদী পার্টির নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তার এই পদক্ষেপে তারা সমর্থন দেবেন কিনা।  সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই গত সপ্তাহে দেশজুড়ে জনসংখ্যা তালিকা (এনপিআর) করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। তালিকায় অর্ন্তভুক্ত হতে যে ফরম পূরণ করতে হবে, সেখানে বাবা-মায়ের জন্ম তারিখ ও জন্মস্থল উল্লেখ করার নির্দেশনা রয়েছে। এছাড়া পার্লামেন্টের ভেতরে-বাইরে অনেক বারই দেশব্যাপী জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার। এসব পরিকল্পনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

রবিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, 'এনপিআর হোক আর এনআরসি হোক এর সবই গরিব, সংখ্যালঘু আর মুসলমানবিরোধী। প্রশ্ন হলো আমরা এনআরসি চাই নাকি কর্মসংস্থান? প্রয়োজনে ফরম পূরণ না করা প্রথম ব্যক্তি হবো আমি। তবে প্রশ্ন হলো আপনারা আমাকে সমর্থন করবেন কিনা?' 

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে ভারত জুড়ে নিহত হয়েছে অন্তত ২৫ জন। এর মধ্যে ১৯ জনই নিহত হয়েছে উত্তর প্রদেশে। রাজ্যটির পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোসহ অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি বলেছেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে ভয় পেয়ে নীরব হয়ে গেছে সব বিক্ষোভকারী।

রবিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, 'মানুষের ওপর লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের বলতে চাই, আপনাদের বাবা-মায়েরও সার্টিফিকেট দেখাতে হবে।'

/জেজে/বিএ/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত