নতুন বছরের প্রথম মুহূর্তে হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ০৬:১২আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৬:১৬

২০২০ সালে পদার্পণের কয়েক মিনিট পরেই চীনবিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। ১ জানুয়ারিকে কেন্দ্র করে বড় ধরনের মিছিল ও সমাবেশের পরিকল্পনায় রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নতুন বছরের প্রথম মুহূর্তে হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

গত ছয় মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে। এর মধ্যে বেশ কয়েকটি বড় সমাবেশ হয়েছে। যেগুলোতে দশ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

মঙ্গলবার মধ্যরাতের পূর্বে শহরটি আর্থিক কেন্দ্র ভিক্টোরিয়া হারবারে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা স্লোগান দিতে থাকেন, দশ, নয়, হংকংয়ে মুক্ত করো, বিপ্লব করো। এ সময় তারা নিজেদের মোবাইল ফোনের বাতি জ্বালিয়ে আলোর সমুদ্র তৈরি করেন।

মং কক জেলায় অল্প কিছু সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। তারা পুলিশের ব্যারিকেডে অগ্নিসংযোগ করে এবং দাঙ্গা পুলিশ ২০২০ সালের প্রথম লগ্নেই তাদের প্রতি টিয়ার গ্যাস ছুড়ে।

এর আগে ২০১৯ সাল শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রিন্স এডওয়ার্ড এলাকায় জলকামান ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এখান থেকে মোমবাতি মিছিল বের করার দায়ে বেশ কয়েকজন গ্রেফতার করা হয়।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন