অস্ট্রেলিয়ার দাবানলে পুড়েছে প্রায় ২৫০ বাড়ি

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ০৮:৩৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৮:৪৬

অস্ট্রেলিয়ার উপকূলের দিকে এগিয়ে আসা দাবানলে প্রায় আড়াইশো বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ইস্ট জিপসল্যান্ডে অন্তত ৪০টি আর নিউ সাউথ ওয়েলসে দুইশোর বেশি বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ভিক্টোরিয়ায় বন্ধ করে দেওয়া গুরুত্বপূর্ণ একটি সড়ক বুধবার দুই ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। তবে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরেও নিউ সাউথ ওয়েলসে দুটো জরুরি মাত্রারসহ ১১২টি দাবানল জ্বলছিলো। অস্ট্রেলিয়ার দাবানলে পুড়েছে প্রায় ২৫০ বাড়ি

অস্ট্রেলিয়ার জঙ্গলে গ্রীষ্মকালে তাপদাহের কারণে দাবানল দেখা যায়। স্থানীয়রা একে বলে থাকে বুশফায়ার। এবছর নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। এই বছরের দাবানলে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। গত মঙ্গলবার দাবানল এগিয়ে আসতে থাকায় শহর ছেড়ে উপকূলের দিকে পালায় হাজার হাজার মানুষ।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী গ্লাডাইস ব্রেজিকলিয়ান বলেছেন, তুলনামূলক শীতল আবহাওয়ার সুযোগ নিয়ে রাস্তা পরিস্কার ও বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের চেষ্টা করবেন কর্মীরা। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। গত কয়েক দিনে দাবানলে এই অঙ্গরাজ্যে তিন জন নিহত হয়েছে।

এখনও দুর্গম অনেক এলাকায় পৌছাতে না পারার কথা জানিয়েছে অগ্নি নির্বাপণ কর্মীরা। নিউ সাউথ ওয়েলসের ফায়ার কমিশনার শেন ফিটজসিমন বলেছেন, আমরা অনেক সাধারণ মানুষ আহত বা দগ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে রাস্তা বা হেলিকপ্টার ব্যবহার করে তাদের কাছে পৌছানো খুবই বিপদজনক।

/জেজে/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা