নতুন কৌশলগত অস্ত্র বানাবেন কিম জং উন

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ০৯:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৪:৩৬

পারমাণবিক ও আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বুধবার তিনি এই কর্মসূচি উন্নয়নের ঘোষণা দিয়ে বলেছেন ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে বেধে দেওয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুমকি হুঁশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা। নতুন কৌশলগত অস্ত্র বানাবেন কিম জং উন

গত বছর উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে গেছে। এই বছরের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। সময়সীমা শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন কিম জং উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো ও নিষেধাজ্ঞা আরোপসহ যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করায় উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যাওয়ার কোনও কারণ নেই। পারমাণবিক কর্মসূচি চালু করলেও আলোচনার দরজা খোলা রাখা হবে বলে জানিয়েছেন তিনি। কিম জং উন বলেন, আলোচনা যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী