মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২০, ০৯:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৯:১৪

৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় তিন হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হুমকি বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সেনা মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। ইরাকের ইরানপন্থী মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ডেপুটি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও ওই হামলায় নিহত হন। এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান অনিবার্য পদক্ষেপের পরিকল্পনা করছে যাতে আমেরিকান নাগরিকদের ওপর হুমকি তৈরি হয়েছে। এর আগে গত সপ্তাহে ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে কুয়েতে অতিরিক্ত প্রায় ৭৫০ সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। নতুন করে অতিরিক্ত তিন হাজার সেনা তাদের সঙ্গে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত