ইরানের ৫২ লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ০৬:৪০আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১১:৪২

তেহরান যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক অথবা স্থাপনায় আঘাত করলে দ্রুততম সময়ের মধ্যে ৫২টি ইরানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে জেনারেল সোলাইমানি হত্যার বদলা নেওয়ার ঘোষণা আসার পর তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করেছে, যা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ইরানের ৫২ লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ‘উপযুক্ত সময়ে ও যথাস্থানে’ এই হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সৃষ্টি হয়েছে যুদ্ধ-পরিস্থিতি।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা মার্কিন সম্পদে আঘাত করবে। কিন্তু এমনটা হলে আমরা দ্রুত এবং মারাত্মকভাবে ইরানের ওপর হামলা চালাব। এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করে রেখেছি আমরা। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনও হুমকির মুখোমুখি হতে চায় না।    

এদিকে শনিবার বিকালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমান ঘাঁটিতেও রকেট হামলা চালানো হয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

/এমএইচ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
ট্রাম্পের গোপনে প্লেন বদল, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে আস্থা ছিল না সিআইএর
হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট
সর্বশেষ খবর
আজ ডানহাতিদের দুনিয়ায় বাঁহাতিদের রাজত্ব!
আজ ডানহাতিদের দুনিয়ায় বাঁহাতিদের রাজত্ব!
বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
অবৈধ অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা: মন্ত্রী
অবৈধ অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা: মন্ত্রী
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য