যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করলে ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ০৮:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১০:১০

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি জানিয়ে বলেছে, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলায় যদি যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করে তাহলে তারা ইসরায়েলে হামলা চালাবে। ইরানের বার্তা সংস্থা তাসনিম এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত করলে ইসরায়েলে হামলা চালাবে হিজবুল্লাহ
বুধবার ভোররাতে ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার কথা বলেছে। যুক্তরাষ্ট্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে ইরানের কুদস ফোর্সের প্রধান ও প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জের ধরে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার গত কয়েকদিন ধরে চূড়ান্ত অবস্থায় রয়েছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে বুধবার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালালো ইরান।
ইরান সমর্থিত ও শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে কয়েকটি যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে ২০০৬ সালে টানা ৩৩ দিনের যুদ্ধে লেবাননে ১ হাজার ২০০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। ইসরায়েলের নিহত হয়েছিলেন ১৬০ জন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের ইরান যুদ্ধের বলির পাঠা কি জেডি ভ্যান্স
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
সর্বশেষ খবর
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেওয়ার নির্দেশ বিএনপির
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন না দেওয়ার নির্দেশ বিএনপির
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে চীন সহায়তা করবে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত