আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা, হতাহত অনেকে

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ০৬:০৪আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৬:০৮

তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানের ৬০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এই হামলা চালানো হয়। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালায় নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছে। বেসামরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আফগান সরকার। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা, হতাহত অনেকে

২০১৩ সালে প্রতিষ্ঠাতা মু্ল্লাহ ওমরের মৃত্যুর পর তালেবানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যান মুল্লাহ নাঙ্গিয়ালায়। আরেক কমান্ডার মুল্লাহ রসুলের নেতৃত্বাধীন ছোট একটি অংশের সঙ্গে যোগ দেন তিনি।

বৃহস্পতিবার হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় মুল্লাহ নাঙ্গিয়ালায় নিহত হয়েছে। প্রাদেশিক পরিষদের উপ প্রধান তরিয়ালায় তাহিরি বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী ওই অভিযানে ৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং আহত হয়েছে। প্রাদেশিক পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ড্রোন ওই বিমান হামলা চালিয়েছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আফগান মিশন বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাদের দাবি আফগান বাহিনীর সহায়তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বুধবার ওই বিমান হামলা চালানো হয়। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন ন্যাটোর আফগান মিশনের এক মুখপাত্র।

প্রসঙ্গত, তালেবানের মূল অংশটি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা দিতে চেয়ে এক বছরেরও বেশি সময় ধরে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সর্বশেষ খবর
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
পদোন্নতির দাবিতে প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রভাষকদের স্মারকলিপি
পদোন্নতির দাবিতে প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রভাষকদের স্মারকলিপি
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়