চার দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল সোলাইমানির: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ০৭:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৭:৪০

ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল নিহত সোলাইমানির। শিগগিরই এটি সম্প্রচারের কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে বিমান হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর আগে দুই দিন ধরে বাগদাদে নিযুক্ত মার্কিন দূতাবাস অবরোধ করে রেখেছিল ইরাকের ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠীগুলো। ওয়াশিংটনের দাবি, সোলাইমানিকে হত্যা করা না হলে কয়েকশ মার্কিন নাগরিককে জীবন দিতে হতো।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আসন্ন হুমকির মধ্যেই সোলাইমানিকে হত্যায় অভিযান পরিচালনা করে ওয়াশিংটন। তিনি যে চার দূতাবাসে হামলার ষড়যন্ত্র করছিলেন তার বাগদাদে নিযুক্ত মার্কিন দূতাবাসও ছিল।

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই ধরনের মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলার ব্যাপারে ওয়াশিংটনের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল।

তিনি বলেন, এটা কখন ঘটতো সুনির্দিষ্টভাবে সেই তথ্য আমাদের জানা নেই। তবে সোলাইমানি যে মার্কিন স্বার্থে বড় ধরনের হামলার ষড়যন্ত্র করছিলেন এটা পরিষ্কার। ওই হামলা ছিল অবশ্যম্ভাবী।

উল্লেখ্য, ৩ জানুয়ারি বাগদাদে কাসেম সোলাইমানিকে হত্যার পরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিবাদ চরমে উঠে। ওই হামলার ‘মারাত্মক প্রতিশোধ’ হিসেবে ৮ জানুয়ারি সকালে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর জেরে শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

/এমপি/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সর্বশেষ খবর
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু