মারা গেছেন ওমানের সুলতান

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ০৮:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৬:১৮

ওমানের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ প্রয়াত হয়েছেন। শনিবার ভোরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সে মৃত্যু হয় তার। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৪০ দিন পর্যন্ত অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে নতুন সুলতানের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ পরিবার। ওমানের সুলতান কাবুস বিন সাইদ

পুরনো উপনিবেশিক শক্তি ব্রিটেনের সহায়তায় ১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। আরবের দীর্ঘতম শাসনক্ষমতায় থাকাকালে তিনি বিচ্ছিন্ন আর অবকাঠামোহীন ওমানকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন। পশ্চিমা দেশগুলোর সমর্থন পেয়েছেন তিনি। সম্প্রতি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি শাসনকাজে অনুপস্থিত থেকেছেন।

জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা শেষে সম্প্রতি রাজধানী মাস্কটে ফেরেন সুলতান কাবুস বিন সাইদ। অসুস্থতার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও ধারণা করা হয়ে থাকে তিনি ক্লোন ক্যান্সারে ভুগছিলেন।

সুলতান কাবুস বিন সাইদের কোনও সন্তান বা ভাই নেই। উত্তরাধিকার কে হবেন সেই ঘোষণা তিনি দেননি। নিকটাত্মীয় হিসেবে আছেন তার চাচাত ভাইয়েরা। ফলে তার উত্তরাধিকারী নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০১১ সালে উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়ায় সংশোধনী আনেন কাবুস। এতে বলা হয়েছে, রাজপরিবারে কোনও বিরোধ দেখা দিলে সুলতানের নিয়োগকৃত শীর্ষ পাঁচ কর্মকর্তার একটি কাউন্সিল নতুন সুলতান নির্বাচনের প্রক্রিয়ায় সংযুক্ত হবেন।

দেশটির সংবিধান অনুযায়ী, ওমানের নতুন সুলতান হবে রাজ পরিবারের সদস্য। তাকে অবশ্যই মুসলমান, প্রাপ্তবয়স্ক, যৌক্তিক এবং ওমানের মুসলমান বাবা-মায়ের পুত্র হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্ত পূরণ করতে পারা ৮০ জনেরও বেশি পুরুষ রয়েছে। তবে ৬৫ বছর বয়সী আসাদ বিন তারিকই নতুন সুলতান হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সালে আসাদকে আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তকে সুলতান কাবুসের নিকটাত্মীয়দের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হয়।

তবে শেষ পর্যন্ত ওমানের আইন অনুযায়ী রাজ পরিবার যদি নতুন সুলতান মনোনয়নে সম্মত হতে ব্যর্থ হয় তাহলে কাবুসের লিখে রেখে যাওয়া দুটি সিল করা চিঠিতে যে ব্যক্তির নাম থাকবে তিনিই শাসকের দায়িত্ব পাবেন। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
অনিশ্চিত নাগেলসম্যানের ভবিষ্যৎ, জার্মানির ডাগআউটে কি তবে ক্লপ   
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি