বিমান ভূপাতিত করার স্বীকারোক্তির পর ইরানে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ০৯:২০আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪২

ইরানের সেনাবাহিনী ইউক্রেন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ভুল করে ভূপাতিত করার স্বীকারোক্তি দেওয়ার পর তেহরানের রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মুহূর্তে বিমানটিকে উড্ডয়নের অনুমতি কেন দেওয়া হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবিও তুলেছে বিক্ষুব্ধরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বিমান ভূপাতিত করার স্বীকারোক্তির পর ইরানে বিক্ষোভ

জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে গত ৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান।

শনিবার ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানে জমায়েত হয়ে ‘উগ্র’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে ইরানের পুলিশ। বিমান ভূপাতিত করায় দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানায় বিক্ষোভকারীরা।

তেহরান থেকে এক সংবাদদাতা বলেছেন, মানুষের বহু ক্ষোভ রয়েছে। ইরানিরা বিচার ও স্বচ্ছতার দাবি করছে। নিহতদের পরিবারের সদস্যসহ অনেকেই বিক্ষুব্ধ। তারা বুঝতে পারছে না কেন সরকার দীর্ঘ সময় ধরে বিমান ভূপাতিত করা নিয়ে মিথ্যা বলেছে। তিনি বলেন, আমির কবির বিশ্ববিদ্যালয়ের কাছে শুরু হওয়া মিছিল দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়।

বিক্ষোভকারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগও দাবি করেছেন। টুইটারে প্রকাশিত ভিডিওতে শনিবার আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ‘সর্বাধিনায়কের পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দিতে দেখা গেছে। 

/জেজে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে অগ্রগতির দাবি তেহরানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
আইটি সেক্টরে ক্যারিয়ার: নন-টেকদের জন্য ধাপে ধাপে রোডম্যাপ
আইটি সেক্টরে ক্যারিয়ার: নন-টেকদের জন্য ধাপে ধাপে রোডম্যাপ
এআই কি পারবে একাকীত্ব দূর করতে
এআই কি পারবে একাকীত্ব দূর করতে
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা