ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২০, ০৯:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৪১

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। পুলিশ জানিয়েছে, শনিবার মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরের ওই কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

এএনকে ফার্মা নামে একটি নির্মাণাধীন কারখানায় বিস্ফোরণ ঘটে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এলাকার ওই কারখানায় কিছু রাসায়নিক পরীক্ষার সময়ে বিস্ফোরণ ঘটে। ১৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। আশেপাশের কয়েকটি এলাকার জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর নির্মাণাধীন ভবনটি ভেঙে পড়ে।  

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে আটকা পড়া সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরনের পর আগুন ধরে গেলে তা নেভানো হয়েছে বলেও জানান তিনি।

নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
সর্বশেষ খবর
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার