ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌লেন টিউলিপ

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ জানুয়ারি ২০২০, ০৭:৪৩ আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৭

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এম‌পি ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌য়ে‌ছেন। বি‌রোধী দল লেবার পা‌র্টির ছায়া মন্ত্রিসভায় তি‌নি শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার নিযুক্ত হন। এর আগেও তি‌নি এ প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেন। ব্রি‌টে‌নের সদ্য সমাপ্ত নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন ‌৩৭ বছর বয়সী টিউলিপ।

ব্রি‌টেনজু‌ড়ে যে পাঁচ-ছয়‌টি আসনে জয়-পরাজয় নি‌য়ে ভোটার ও ব্রি‌টিশ গণমাধ্যমের উন্মুখ দৃ‌ষ্টি থাকে, তার ম‌ধ্যে হ্যাম্পস্টেড ও কিলবার্ন একটি। নব্বই‌য়ের দশক থে‌কে এই আসন‌টি ব্রি‌টে‌নের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আস‌নগু‌লোর তা‌লিকায় দ্বিতীয় স্থা‌নে আছে।
ব্রি‌টে‌নের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফে‌লো টিউলিপ রিজওয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে এই আসন থে‌কে প্রথমবার নির্বা‌চিত হন। ওই নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তি‌নি। ২০১৭ সা‌লের নির্বাচ‌নে তি‌নি ৩৪ হাজার ৪৬৪ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হন।
লন্ড‌নে জন্ম নেওয়া ক্যা‌রিয়ার প‌লি‌টিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রি‌টিশ রাজনী‌তি‌তে। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হন। ‌তি‌নি ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

/আইএ/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
সারাদেশ থেকে প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা শাহবাগে
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?