পাকিস্তানে বৈরী আবহাওয়ায় শতাধিক প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১০:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১১:৪৫

পাকিস্তানে তুষারধস, ভূমিধস ও ভারী বৃষ্টিপাতে ১০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

পাকিস্তানে বৈরী আবহাওয়ায় শতাধিক প্রাণহানি

গত কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে করে প্রাণ হারায় অনেকে। আটকা পড়েন হাজার হাজার মানুষ। এছাড়া তুষারধসে ছাদ ভেঙে পড়াতেও অনেকের মৃত্যু হয়। তুষারের নিচে রাস্তা ঢেকে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

অতি বৃষ্টিপাতের ফলে বেলুচিস্তান প্রদেশে কমপক্ষে ১৫ জন মারা গেছে। এতে আহত হয়েছে আরো ১১ জন। এছাড়া আজাদ কাশ্মিরে বৃষ্টিপাত ও তুষারধসে নিহত হয়েছেন কমপক্ষে ৬৯ জন। এদের মধ্যে রাজ্যের নিলম উপত্যকায় তুষারধসেই নিহত হয়েছেন ১৯ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।

ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে বেলুচিস্তানের বেলুচ, খানোজাই সড়ক। এছাড়া জল জমে যাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে কোয়েটা-চামান সড়কটিও।

প্রচণ্ড তুষারপাতের কারণে খাইবার পাকতুস্তান অঞ্চলের অবস্থা আরো শোচনীয়। সেখানকার লোয়ারি অ্যাপ্রোচ সড়কটি ২৩ ইঞ্চি পুরু বরফের নিচে ডুবে গেছে। ফলে এখানে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও অন্যান্য সহায়তা পৌঁছাচ্ছে।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সর্বশেষ খবর
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
ট্রেডমার্ক ফ্রি-কিকে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মেসি
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়