১৬০ দিন পর মুক্তি পেলেন কাশ্মিরের পাঁচ নেতা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ০৫:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৫:৪৪
image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সময় আটক নেতাদের মধ্যে পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে। ১৬০ দিন কারাবন্দি থাকার পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শ্রীনগর থেকে ন্যাশনাল কনফারেন্সের আলতাফ কালু, শওকত গনাই ও সালমান সাগর এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির নিজামুদ্দিন ভাট ও মুখতার বাধকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়নি।

১৬০ দিন পর মুক্তি পেলেন কাশ্মিরের পাঁচ নেতা

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সেখানে কঠোর বিধিনিষেধ জারি করে প্রশাসন। বিশেষ রাজ্যের মর্যাদা রদের সময় থেকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে আটক করা হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রীসহ অন্য নেতাদের। ধীরে ধীরে সরকারি সেসব বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই কৌশলের অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর সাবেক পাঁচ বিধায়ককে মুক্তি দেওয়া হয়। তবে এখনও বন্দি রয়েছেন ৩০ জনেরও বেশী সাবেক মন্ত্রী ও বিধায়ক।

সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, তার ছেলে ওমর আব্দুল্লাহ আর মেহবুবা মুফতিকে কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার হরি নিবাস থেকে ওমর আব্দুল্লাহকে শ্রীনগরে স্থানান্তরিত করা হয়েছে।

পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ১৫ জানুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আংশিকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। তবে এখনও অনেক বড় অংশে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত কাশ্মিরবাসীরা। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর টু জি সার্ভিস দেওয়ার জন্য অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে প্রশাসন। সেখানে জারিকৃত বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে রাজনীতিবীদদের মুক্তি ও ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম
সর্বশেষ খবর
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম