মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে শুরু ট্রাম্পের অভিশংসন বিচার

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ০৯:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১০:৫৬

মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে পাস হয়ে এই বিচার প্রক্রিয়া এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির প্রধান অ্যাডাম শিফ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো উচ্চস্বরে পড়ে শুনিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেন।

মার্কিন সিনেটে আনুষ্ঠানিকভাবে শুরু ট্রাম্পের অভিশংসন বিচার

বুধবার প্রতিনিধি পরিষদে এই সংক্রান্ত এক বিল ২২৮-১৯৩ ভোটে পাস হয়। ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অভিশংসনের জন্য দেশটির উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দোষী প্রমাণিত হওয়ার আশঙ্কা কম।

ট্রাম্পের বিরুদ্ধে এই বিচারে লড়াই করা অ্যাডাম শিফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্টই অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে নির্দেশ দেননি কিংবা তা বাধাগ্রস্ত করার চেষ্টা করেননি। কিন্তু এখন প্রেসিডেন্ট নিজের দোষ ঢাকতে ক্ষমতার অপব্যবহপার করেছেন। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জন রবার্টস সিনেটরদের শপথ বাক্য পাঠ করান। ১০০ সিনেটর শপথ করেন যেন তারা নিরপেক্ষ থাকবেন। প্রধান বিচারপতি নিজেই এই বিচার প্রক্রিয়ার সভাপতিত্ব করবেন।

আগামী মঙ্গলবার শুরু হবে চূড়ান্ত এই বিচার প্রক্রিয়া । এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর আগে অভিশংসন প্রক্রিয়া শুরু হলেও পদ ছাড়তে হয়নি কোনও প্রেসিডেন্টকেই। ইতিহাসের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নিম্নকক্ষে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এমএইচ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি
পার্বত্য মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী নিয়োগের দাবি ৩২ নাগরিকের
পার্বত্য মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী নিয়োগের দাবি ৩২ নাগরিকের
ব্যক্তিগত ও গাড়ির ঋণে নতুন সুবিধা
ব্যক্তিগত ও গাড়ির ঋণে নতুন সুবিধা
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে