এবার রাজপদবি ছাড়লেন হ্যারি-মেগান

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ০৫:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:০৩

নানান ধারার টানাপোড়েনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে রাজকীয় পদ ছেড়েছিলেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। এবার রাজকীয় উপাধিটুকু ছাড়লেন তারা। এখন থেকে ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সের আগে ‘রাজকীয়’, ‘মাননীয়’ – এই সম্মানসূচক শব্দগুলি আর ব্যবহৃত হবে না। একেবারে সাধারণ ব্রিটিশ পরিচয় নিয়ে থাকতে হবে তাদের। শনিবার বাকিংহাম প্যালেস থেকে বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন রানি এলিজাবেথ। 


এবার রাজপদবি ছাড়লেন হ্যারি-মেগান

গত  ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায়  প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য বা ‘সিনিয়র রয়্যালস’ এই খেতাব আর ব্যবহার করবেন না তারা। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবেন।  হ্যারির ব্রিটিশ রাজপরিবার ছাড়ার ঘোষণায় দুঃখপ্রকাশ করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। তিনি জানান, এমন সিদ্ধান্তে ব্যাথিত হয়েছেন তিনি। 

শনিবার হ্যারি-মেগান দম্পতি জানান, যুক্তরাজ্যে তাদের ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে যে প্রায় ২৫ লাখ পাউন্ড খরচ হয়েছে, তা তারা শোধ করবেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তারা এখন থেকে ওই কটেজেই থাকবেন। 

শনিবার রানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাসের কথাবার্তা এবং সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে রানি মনে করেন, তার নাতি এবং তার পরিবার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে। রানি বলেন, ‘হ্যারি-মেগান ও তাদের সন্তান আর্চি সব সময় আমার পরিবারের অতি আপনজন হয়ে থাকবে।’

এখন থেকে রাজপরিবারের বাইরেই অধিকাংশ সময় কাটাবেন হ্যারি, মেগান এবং তাদের ছেলে আর্চি। অতএব, পাকাপাকিভাবে ব্রিটিশ রাজপরিবারের বিচ্ছেদ হয়েই গেল চার্লস-ডায়নার ছোট ছেলের।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ছাত্র ফেডারেশনের সভাপতি জুলাই আন্দোলনের সংগঠক ৪ দিন ধরে নিখোঁজ
ছাত্র ফেডারেশনের সভাপতি জুলাই আন্দোলনের সংগঠক ৪ দিন ধরে নিখোঁজ
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই