করোনা ভাইরাসের উৎপত্তিস্থলে গণপরিবহন বন্ধ

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ০৯:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১২:০৫

চীনা শহর উহানে গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানকার বাসিন্দাদের আগামী এক সপ্তাহের মধ্যে শহর না ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে

করোনা ভাইরাসের উৎপত্তিস্থলে গণপরিবহন বন্ধ

নতুন করোনা ভাইরাসটি মূলত চীনের উহান শহর থেকে ছড়াচ্ছে। এর আগে ২০০২-০৩ সালে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ায় সার্স ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ওই সময়ে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বের প্রায় আটশ' মানুষের মৃত্যু হয়। এবারও দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্রে  নতুন করোনা ভাইরাসটির উপস্থিতির কথা জানা গেছে। 

উহান শহরে ১ কোটি ১০ লাখ মানুষের বসবাস। চান্দ্র নতুন বর্ষ হিসেবে এই সময়টাতে লাখ লাখ চীনা নাগরিক ভ্রমণে বের হয়। তবে উহান শহরের বাসিন্দারা এবার আটকা পড়ে গেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আক্রান্ত হয়েছে ৫০০ জনেরও বেশি।

এই ভাইরাসের উৎস খোঁজার চেষ্টা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, প্রাণীই এর বাহক। তবে চীনা কর্মকর্তাদের দাবি, এই ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজারের সম্পর্ক রয়েছে। করোনা ভাইরাস ঠেকানোর প্রচেষ্টা জোরদার করেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। ভাইরাসটিকে ২০১৯-এসসিওভি নামে ডাকা হচ্ছে। 

গত ২০ বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ দ্রুত সম্প্রসারিত হয়েছে। উহানের এক কোটি দশ লাখ বাসিন্দা এখন সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি বাড়ির কাছের সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মতো শহরে যেতে পারে। সে কারণেই ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
সর্বশেষ খবর
এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী
এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী
অর্থ আত্মসাৎ মামলায় এসি সোহেল কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এসি সোহেল কারাগারে
বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ
কী, কেন, কীভাবেবাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ
কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’: প্রধানমন্ত্রী 
কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা