মঙ্গলবার প্রকাশিত হতে পারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ০৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৬:০৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আগামী মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এই পরিকল্পনা প্রকাশ করা হবে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা প্রথমে এই পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে এতে তাদের লাভ হবে। মঙ্গলবার প্রকাশিত হতে পারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা

ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েল-ঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন। এর পরে ইসরায়েলের সঙ্গে আর কোনও শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না বলে ঘোষণা দেয় ফিলিস্তিনিরা। তবে যুক্তরাষ্ট্রের তরফে বারবারই ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এই পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এই পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদমাধ্যমে উঠে আসলেও যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

বৃহস্পতিবার মিয়ামিতে এক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটা একটা মহান পরিকল্পনা। সত্যিকারভাবে কাজে লাগানোর মতো একটি পরিকল্পনা এটা’। এই পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তারা সীমিত আলোচনা করেছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সংক্ষিপ্তভাবে তাদের সঙ্গে কথা বলেছি। তবে নির্দিষ্ট সময় পর আমরা তাদের সঙ্গে কথা বলবো’।

ট্রাম্পের বক্তব্য সামনে আসার আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদিনেহ ইসরায়েল ও মার্কিন প্রশাসনকে ‘লাল লাইন’ অতিক্রম না করার বিষয়ে হুঁশিয়ারি দেন।

/জেজে/
সম্পর্কিত
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া
সর্বশেষ খবর
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র
খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র
শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা