আজাদি স্লোগান দিলেই রাষ্ট্রদ্রোহী: হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ০৬:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:১০

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভরতদের হুঁশিয়ার করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ধরনের বিক্ষোভে আজাদি স্লোগান দেওয়া হলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচনা করা হবে এবং শক্ত হাতে দমন করা হবে বলে সতর্ক করেন তিনি। বুধবার কানপুরে এক সমাবেশে এসব কথা বলেন বিজেপি নেতা আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গত ডিসেম্বরে নাগরিকত্ব আইন সংশোধনের পর ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে উত্তর প্রদেশে। তবে সম্প্রতি রাজ্যের লক্ষ্ণৌ শহরের ক্লক টাওয়ারের নিচে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। এই বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরুদ্ধেও প্রতিবাদ করা হচ্ছে। জমায়েত থেকে নানা স্লোগানের পাশাপাশি বিক্ষোভকারীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে আজাদি স্লোগানও। আর তা নিয়েই আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নাগরিকত্ব আইনের পক্ষে কানপুরে বিজেপি আয়োজিত এক সমাবেশে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিক্ষোভের নামে কেউ যদি আজাদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদ্রোহ হবে আর সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা মেনে নেওয়া হবে না। ভারতের মাটিতে থেকে ভারতের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না’।

/এইচকে/জেজে/
সম্পর্কিত
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড