ইদলিবে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা, নিহত ৪০

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ০৭:৫৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:০২

বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বড় ধরনের হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মিত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ৪০ জন সেনা সদস্য নিহত ও অপর ৮০ জন আহত হয়েছে। মস্কো বলছে, বুধবার রাতে শুরু হওয়া হামলায় বিদ্রোহীরা ইদলিবের দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়ে নিলে সিরীয় সেনারা অবস্থান ছেড়ে দিয়ে নিরাপদ এলাকায় সরে যায়। তবে ওই অঞ্চলে কোনও ধরনের হামলা হয়নি বলে দাবি করেছে বিদ্রোহীরা। সিরীয় ও রুশি বাহিনীর অভিযানের মুখে ইদলিব ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ

সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের সর্বশেষ অবস্থান রয়েছে ইদলিবে। সম্প্রতি সেখানে অভিযান জোরালো করে রাশিয়া ও সিরিয়ার সেনা সদস্যরা। এর জেরে গত কয়েক সপ্তাহে এই অঞ্চল ছেড়ে পালিয়েছে লাখ লাখ মানুষ।

সিরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় গাড়ি বোমার বিস্ফোরণ ও ভারী গুলিবর্ষণের ব্যবহার করা হয়েছে। হামলার জেরে কয়েকটি এলাকায় আবারও সেনা মোতায়েন করতে হয়েছে।

বিদ্রোহীদের জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র নাজি আল মুস্তফা সিরিয়ার বার্তা সংস্থা এবং রুশ সরকারের দাবি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। তিনি বলেন, এই সপ্তাহের শুরুতে তাদের ওপর হামলা চালানোর জবাবে একবারই সরকারি বাহিনীর ওপর পাল্টা হামলা চালানো হয়।

তবে মস্কো বলছে, বিভিন্ন গ্রুপের বিদ্রোহীরা সাম্প্রিতক হামলায় জড়িত। তাদের দাবি, সিরিয়ার সরকারি বাহিনীর প্রতিরোধে অন্তত ৫০ জন বিদ্রোহী নিহত ও অপর ৯০ জন আহত হয়েছে।

/এইচকে/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
হরমুজে মাইন অপসারণে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই: ইরান
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
ইনুর স্ত্রী রীনা বললেন, ‘নিকৃষ্টতম অবিচার ফরমায়েশী রায়’
অনলাইন জুয়ায় সর্বোচ্চ ১০ বছরের জেল, নতুন আইন পাস
অনলাইন জুয়ায় সর্বোচ্চ ১০ বছরের জেল, নতুন আইন পাস
অপহরণের শিকার ৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
অপহরণের শিকার ৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
সর্বাধিক পঠিত
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত