ব্রাজিলে ঝড়বৃষ্টিতে নিহত ৩০, নিখোঁজ ১৭

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৫৬

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের মিনাস জেরাইস প্রদেশে গত দুই দিনে তীব্র ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৭ জন। এছাড়া ভূমিধস এবং বাড়িঘর নষ্ট হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। ব্রাজিলে ঝড়বৃষ্টিতে নিহত ৩০, নিখোঁজ ১৭

ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইন্সটিটিউট জানিয়েছে, ১১০ বছর আগে থেকে মিনাস জেরাইসে বৃষ্টিপাতের রেকর্ড রাখা হয়। এই সময়ের মধ্যে এবারেই প্রদেশটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। একদিনে সেখানে সর্বোচ্চ ১৭২ মিলিমিটার (প্রায় সাত ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, নদী উপচে পড়ে আশেপাশের এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ঢেউয়ের তোড়ে গাছ আর জরুরি সেবার পুলগুলো উপড়ে গেছে। বন্যার কারণে বেশ কয়েকটি মহাসড়ক ও সেতু বন্ধ রাখা হয়েছে।

মিনাস জেরাইস প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ভূমিধসে বা ভেঙে যাওয়া ঘরবাড়ির চাপায় নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুটি শিশুও রয়েছে। পার্শ্ববর্তী রিও ডি জেনিরো এবং এসপিরিতো সান্তো প্রদেশেও ভারী বৃষ্টিপাত হয়েছে। রবিবারও বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে ভূমিধসের ঝুঁকি থাকবে বলে সতর্ক করা হয়।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে মিনাস জেরাইস প্রদেশের একটি বাঁধ ভেঙে ২৭০ জন মানুষ নিহত হয়। ওই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১১ জন।

/জেজে/
সম্পর্কিত
ভোট জালিয়াতি ইস্যুতে চাপে ট্রাম্প
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো, ক্যাম্পেইন উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো, ক্যাম্পেইন উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ