মোগাদিসুতে ক্ষুধায় ৩ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০৯:৩৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৩:৪৮

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ক্ষুধায় কাতর হয়ে অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষদের ক্যাম্পে চার থেকে ছয় বছর বয়সী এসব শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও সাবেলে। সোমালিয়ার দুর্ভোগ কবলিত মানুষের জন্য জাতিসংঘ একশো কোটি ডলার সাহায্যের আবেদন জানানোর এক দিনের মাথায় এসব শিশুর মৃত্যু হয়। মোগাদিসুর একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প

১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়াতে সহিংসতা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশের যুদ্ধবাজ গোত্রপতিরা হানাহানিতে জড়িয়ে পড়লে সোমালিয়া কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে বাধাগ্রস্ত করা সম্ভব হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও তৎপর।

সোমালিয়ার বিভিন্ন ক্যাম্পে প্রায় ৩০ লাখ অভ্যন্তরীণ বাস্ত্যুচ্যুত মানুষের বসবাস।  সহিংসতা থেকে পালিয়ে তারা বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই ক্যাম্পগুলোতে খাবার, চিকিৎসাসহ মৌলিক চাহিদার ব্যাপক সংকট রয়েছে। মোগাদিসুর একটি ক্যাম্পে বসবাসকারী এক মা বলেন, 'এখানে আমাদের জীবন দুর্বিষহ, আজ তিন শিশু রোগ, ক্ষুধা আর অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা গেছে। কেউ আমাদের খোঁজ নেয় না।'

উল্লেখ্য, গত সপ্তাহেও মোগাদিসুর বাস্তুচ্যুত মানুষের শিবিরে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি
সর্বশেষ খবর
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ
হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর