করোনা ভাইরাসে চীনে ১০৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১৩০০

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ০৮:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৮:৩৫

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বেইজিং। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন। মঙ্গলবার সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এনিয়ে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উহান শহরের এক চিকিৎসাকর্মী দাবি করেছেন ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে ৯০ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে চীনে ১০৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১৩০০

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সোমবার নতুন করে জার্মানিতে পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, স্টার্নবার্গ এলাকার ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে নির্জন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল।

২০০২-০৩ সালে সার্স (সেভার একিউট রেসপাইরেটরি সিনড্রোম) সংক্রমণও বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে। ওই ভাইরাসটিও চীন থেকে উদ্ভব হয়। এতে চীন ছাড়াও বেশ কয়েকটি দেশের শত শত মানুষ নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নজর চীনের
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প
মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে পারলে ‘সম্মানিত বোধ করবো’: ট্রাম্প
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন যানবাহনে লরির ধাক্কা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের