জাতিসংঘের সহায়তায় লিবিয়া থেকে ফিরলো প্রায় দেড়শ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ০৮:৪৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৮:৪৫

জাতিসংঘের সহায়তায় যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে ১৪৮ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরে এসেছেন। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিশেষ বিমানে করে তারা ঢাকা পৌঁছান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জাতিসংঘের সহায়তায় লিবিয়া থেকে ফিরলো প্রায় দেড়শ বাংলাদেশি

উন্নত জীবনের আশায় প্রায় বাংলাদেশ থেকে অনেকে লিবিয়ায় পাড়ি দেন। পাচারকারীরে ফাঁদে পা দিয়ে অনেকেই বিপদে পড়েন।  ফিরে আসা অভিবাসীদের মধ্যে আছে যুদ্ধে আহত, সমুদ্রপথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দী থাকা অভিবাসীরা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের যোগাযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন,মঙ্গলবার মিসরাতা বিমাবন্দর থেকে রওনা দিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়।

৯ বছর আগে ২৬ বছর বয়সী তুহিন ফরিদপুর থেকে লিবিয়া জানন। সেখানে তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করেন। ২০১৪ সালে তিনি ঢাকা ফিরে আসতে চাইলেও তার কাছে টাকা ছিলো না। তিনি বলেন, ‘আমি সেখানে দুর্বিসহ দিন কাটিয়েছি। কাজেও যেতে পারছিলাম না। জমানো টাকাও ছিলো না। দেশেও ফিরতে পারছিলাম না।’

আকবর নামে আরেকজন অভিবাসী জানান, তিনি চাকরি পেলেও বেতন ভালো ছিলো না। ফলে সেখানে থাকা তার জন্য কঠিন ছিলো। এর মধ্যেই একদিন বিমান হামলায় চার বাংলাদেশিসহ ১৩ জন মারা যায়। এই দৃশ্য দেখার পর ফিরে আসার জন্য উদগ্রীব ছিলেন তিনি। 

বাংলাদেশের আইওএম মিশন প্রধান জর্জি গিাউরি বলেন, লিবিয়ায় যুদ্ধ চলায় আমরা বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে কোনও ত্রুটি রাখিনি। আমরা চাই তারা যেন দেশে ফিরে আসারও সুযোগ পাই।

২০১৫ সাল থেকে সেচ্ছায় ফিরে আসার এই প্রকল্পে এখন পর্যন্ত ১৪০০ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরে এসেছে।

/এমএইচ/
সম্পর্কিত
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত