যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ০৯:১৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০৯:২৭

যুক্তরাষ্ট্রে মানবদেহ থেকে মানবদেহ প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। চিকিৎসকরা জানান, নতুন এই রোগী কখনোই চীনে যাননি। তিনি শিকাগোর বাসিন্দা। এই নিয়ে দেশটিতে মোট ছয়জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।

যুক্তরাষ্ট্রে এর আগে করোন ভাইরাসের আক্রান্তরা সবাই সম্প্রতি চীনের উহানে গিয়েছিলেন। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্র জানায়, তারা আশঙ্কা করছিলেন যে মার্কিনিদের মধ্যে এই রোগ সংক্রমণ হতে পারে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো।

গত ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে এই রোগের সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে বসবাসকারী মার্কিনির দেহেই এবার এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। তবে তারা দুজনেই ম্বাভাবিক আছেন বলে জানিযেছে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।  

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার কেন্দ্রের পরিচালক রবার্ট আর রেডফিল্ড বলেন, আমরা বুঝতে পারছি যে এটা খুবই উদ্বেগের ব্যাপার। তবে এখন পর্যন্ত আমরা যে লক্ষণ পেয়েছি তাতে মার্কিন নাগরিকদের ঝুঁকি বেশ কম।’

সংস্থাটি জানায়, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুই থেকে ১৪ দিনের মধ্যে এর লক্ষ্মণগুলো প্রকাশ পেতে থাকে।  

/এমএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত