অবশেষে ইইউ ছাড়লো যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

৪৭ বছর সদস্য থাকার পর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বের হয়ে গেছে যুক্তরাজ্য। তিন বছর আগে এক গণভোটে ব্রিটিশ জনগণের দেওয়া রায় অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায়) কার্যকর হয়েছে বহুল আলোচিত ব্রেক্সিট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঐতিহাসিক এই মুহূর্তটিতে যুক্তরাজ্যে যেমন উৎসব হয়েছে তেমনি এর প্রতিবাদে বিক্ষোভও হয়েছে। অবশেষে ইইউ ছাড়লো যুক্তরাজ্য

প্রায় ৩ হাজার কোটি ব্রিটিশ পাউন্ড ব্যয়ে চূড়ান্ত হয়েছে ইইউ প্রত্যাহার চুক্তি। স্থানীয় সময় বুধবার (৩০ জানুয়ারি) ইউরোপিয়ান পার্লামেন্টে ৬২১-৪৯ ভোটে আনুষ্ঠানিকভাবে পাস হয় চুক্তিটি। ওই চুক্তি অনুযায়ী শুক্রবার ২৮ সদস্যের অর্থনৈতিক জোটটি থেকে বের হয়ে গেলো যুক্তরাজ্য।

ব্রেক্সিট কার্যকরের মুহূর্তে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে উৎসবে মেতে ওঠে এর সমর্থকরা। আর ইইউতে থেকে যাওয়ার পক্ষে ভোট দেওয়া স্কটল্যান্ডের বাসিন্দারা ব্রেক্সিটের প্রতিবাদে মোমবাতি মিছিল করেছে।

ব্রেক্সিট কার্যকরের ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘বহু মানুষের কাছেই এটি বিস্ময়কর প্রত্যাশার মুহূর্ত, তাদের আশঙ্কা ছিল হয়তো এটি কখনও আসবে না’। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে ইইউ তার সব শক্তি এবং প্রশংসনীয় গুণ নিয়ে যে পথে অগ্রসর হচ্ছে, তা এখন আর এই দেশের জন্য কার্যকর না। তিনি বলেন, ‘আজ রাতে এটা বলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা কোনও কিছুর শেষ নয় বরং শুরু।’

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন