চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৩০০

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০১

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। রবিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি মানুষ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৩০০

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাস সংক্রমণের কারণে  চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে বেশ কিছু দেশ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

হুবেই প্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত মোট ২২৪ জন প্রাণ হারালেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯২১ জন। এই প্রদেশেই মোট আক্রান্তের সংখ্যা ৯০৭৪ জন। 

চীনা নাগরিকদের অভিযোগ ভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা যথেষ্ট নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষের ধীর গতির কথা স্বীকার করে নিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির উহান পৌর শাখার সেক্রেটারি মা গুয়োকিয়াং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি অপরাধী, অনুতপ্ত বোধ করছি। আগেই যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কঠোর করা হতো তাহলে এখন ফলাফল অনেক ভালো হতো’। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, এই সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা বেইজিংয়ের রয়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ