ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লিগের

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আরব লিগ। জোটটি বলেছে, এতে ফিলিস্তিনি জনগণের ন্যুনতম অধিকার ও প্রত্যাশার কথাও বিবেচনায় নেওয়া হয়নি। শনিবার মিসরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকের পর এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহায়তা না করার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলোর জোটটি। পাশাপাশি ইসরায়েলকেও তা বাস্তবায়ন না করায় আহ্বান জানানো হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রত্যাখ্যান আরব লিগের

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মধ্যপ্রাচ্য পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না।

শনিবার আরব লিগের বৈঠকের পর এক বিবৃতিতে ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমান্তের ভিত্তিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। ওই যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আরব দেশগুলো।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে