পঙ্গপালের আক্রমণ ঠেকাতে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০

মরু পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শনিবার দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি দেশটির সিন্ধু প্রদেশের পর পাঞ্জাবেও পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। পঙ্গপালের আক্রমণ ঠেকাতে পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা

গত বছরের মার্চে প্রথম বারের মতো পাকিস্তানে পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয়। পরে সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও দক্ষিণ পাখতুন ওয়ালা প্রদেশের প্রায় নয় লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে এই পতঙ্গ। এতে কোটি কোটি রুপি মূল্যের ফসল নষ্ট হয়েছে।

এমন প্রেক্ষাপটে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসে দেশটির মন্ত্রিসভার সদস্য ও চারটি প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ওই বৈঠকে পঙ্গপালের সংকট মোকাবিলায় ৭৩০ কোটি রুপি বরাদ্দ করা হয়।

বৈঠকে পঙ্গপাল ছড়িয়ে পড়া এবং ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান।

/জেজে/
সম্পর্কিত
দাবানল-বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাহাকার
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
সর্বশেষ খবর
শেখ হাসিনা আর দেশে ফিরবে না: সারজিস আলম
শেখ হাসিনা আর দেশে ফিরবে না: সারজিস আলম
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি রিমান্ডে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি রিমান্ডে
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ