করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের বাইরে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সোমবার চীন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাত্র একজন হুবেই প্রদেশের। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ২০১৫ জনে। চীনের বাইরে ফিলিপাইনে এই ভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে বিভিন্ন দেশ।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও দুই হাজার মানুষ। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দেড়শো জন।

এদিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ক্রয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে চীন।

/জেজে/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক