লন্ডনে ৩ জনকে ছুরিকাঘাত, হামলাকারী নিহত

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণাঞ্চলে ছুরি হামলা চালানো হয়েছে। ওই ঘটনার পর ভুয়া বিস্ফোরক ডিভাইস পরিহিত হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। লন্ডন পুলিশ এই হামলাকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঘটনা বলে অভিহিত করেছে। রবিবার এই ঘটনার পর তিন জনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের মধ্যে এক জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। লন্ডনে ৩ জনকে ছুরিকাঘাত, হামলাকারী নিহত

রবিবার টেমস নদীর তীরবর্তী একটি আবাসিক এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটে। লন্ডনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লুসি ডি’অরসি বলেন, সন্দেহভাজনের শরীরে বাঁধা অবস্থায় একটি ডিভাইস পাওয়ার পর বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তারা তা খতিয়ে দেখে। আশেপাশের এলাকা ঘিরে ফেলার পর দেখা যায় সেটি একটি ভুয়া ডিভাইস।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর হাতে বড় আকারের ছুরি ছিল আর বুকে রুপালি রংয়ের পেটি বাঁধা ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম ছুরি হাতে ও বুকে পেটি বাঁধা এক ব্যক্তিকে কয়েকজন ধাওয়া করছে। আমি ভেবেছিলাম তারা ছদ্মবেশী পুলিশ কর্মকর্তা, কারণ তারা সাদা পোশাকে ছিল। পরে ধাওয়া দেওয়া লোকটিকে গুলি করা হয়। আমার মনে হলো তিনটি গুলির শব্দ শুনলাম, তবে ঠিক করে মনে করতে পারছি না।’

হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি বিভাগের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আহত ও আক্রান্ত সবার প্রতি সমবেদনা জানান তিনি।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেলো ব্রিটিশ-বাংলাদেশি মা-মেয়ের 
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
সর্বশেষ খবর
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের