আবারও ইরাকের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা হয়েছে। দেশটিতে মার্কিন সম্পদের ওপর সর্বশেষ আঘঞাত হিসেবে রবিবার ভোরে এই হামলা হয়। মার্কিন সামরিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর দূতাবাস চত্বরে সাইরেন বেজে উঠলেও কতগুলো রকেট আঘাত হেনেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আবারও ইরাকের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বাগদাদে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বেড়েছে। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর কয়েক দফায় মার্কিন দূতাবাসের কাঝে রকেট হামলা হয়। গত ২৬ জানুয়ারি দূতাবাস চত্বরের অভ্যন্তরেও হামলার ঘটনা ঘটে। রবিবারের হামলাটি ছিল গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ১৯তম হামলা।

রবিবারের হামলা প্রসঙ্গে এএফপির প্রতিনিধি জানিয়েছেন, রকেট হামলার জোরালো শব্দের পর গ্রিন জোনের ওপর দিয়ে বিমান উড়তে দেখা যায়।

গত বছরের ২৭ ডিসেম্বর ইরাকের কিরকুকে একটি মার্কিন সেনা অবস্থানে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হয়। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় ওয়াশিংটন। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এরও কয়েক দিনের মাথায় বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

ওই দুইজনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে কাতাইব হিজবুল্লাহ সমর্থিত গোষ্ঠী হারাকাত আল নুজাবা। গোষ্ঠীটি বলেছে, ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার সময় গণনা শুরু হয়েছে। এর কয়েক ঘণ্টার মাথায় দূতাবাসের কাছে হামলার ঘটনা ঘটে।

/জেজে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু